সিলেটে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা। বিভাগজুড়ে দেখা দিচ্ছে ভয়াবহতার চিত্র। অতীতের দিনগুলিতে আক্রান্তের সংখ্যাকে ছাড়িয়ে যাচ্ছে একের পর এক। এঅবস্থায় গত ২৪ ঘণ্টায় আরো ৫৪০ জনের করোনা সনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৫ জনের।
নতুন করে আক্রান্তদের মধ্যে ২৪১ জন সিলেট জেলার বাসিন্দা, মৌলভীবাজার জেলার ১২৫ জন, সুনামগঞ্জের ২৫, হবিগঞ্জে ৭৬ এবং ওসমানী মেডিক্যাল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন ৭৩ জনের করোনা সনাক্ত হয়। আর মারা যাওয়া ৫ জনের ৪ জনই সিলেট জেলার এবং একজন হবিগঞ্জের বাসিন্দা। আক্রান্তদের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর ৭৬ সদস্য রয়েছেন।
মঙ্গলবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
তথ্যমতে, গত বছরের এপ্রিল থেকে এ বছরের ১৩ জুলাই পর্যন্ত বিভাগে ৫৩৪ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এরমধ্যে সিলেট জেলায়ই ৪৩০ জন, সুনামগঞ্জে ৩৯ জন, হবিগঞ্জে ২৪ জন ও মৌলভীবাজারের ৪০ জন।
এ যাবত সিলেট বিভাগে করোনা আক্রান্ত হন ৩০ হাজার ৪৫৮ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় ১৭ হাজার ৫১৮ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৩৯৯ জন, হবিগঞ্জে ৩ হাজার ২৮৬ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ৮১৬ জন এবং ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি অবস্থায় ২ হাজার ৪৩৯ জনের করোনা আক্রান্ত সনাক্ত হয়।
পক্ষান্তরে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫ হাজার ৩৭৭ জন। তাদের মধ্যে সিলেট জেলার ১৭ হাজার ৪২২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৯২০ জন, হবিগঞ্জে ২ হাজার ১৯০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৮৪৫ জন।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৭৪ জন রোগি চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে সিলেট জেলায় ২৮৪ জন, সুনামগঞ্জে ৪১ জন, হবিগঞ্জে ৭ জন এবং মৌলভীবাজারে ৪২ জন।
এদিকে, করোনার বিশেষায়িত শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুশান্ত কুমার মহাপাত্র বলেন, হাসপাতালে এখনো ৯২ জন চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ৭১ জনের করোনা পজিটিভ, ২১ জন উপস্বর্গ নিয়ে এবং আইসিইউতে ১৫ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



