হবিগঞ্জের চুনারুঘাটে ৯ কেজি গাঁজাসহ হারুনুর রশীদ (২৪) নামে এক সিএনজি চালককে আটক করেছে র্যাব-৯, সিপিসি-১, হবিগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল। হারুনুর রশীদ চুনারুঘাট উপজেলার কালিচং এলাকার আঃ রহমানের ছেলে।
মঙ্গলবার (২৪ মে) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার পৌনে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-০৯, সিপিসি-১, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান ও এএসপি-আব্দুল্লাহ-আল-নোমান এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন ৩নং দেওড়গাছ ইউনিয়নের রহমতাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় এর সামনে কাচুয়া এলাকায় অভিযান চালিয়ে সিএনজিযোগে গাঁজা পাচারকালে হারুনুর রশীদকে আটক করেন।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করেন। এ তথ্য নিশ্চিত করেন র্যাব ৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



