বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভবিষ্যত কর্মজীবন ও চাকুরীর বিষয়ে পড়াশোনা নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘An Evening with BCS cadres’ শিরোনামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম ইংরেজি ভাষা ও সাহিত্য চর্চা বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাবের সদস্যরা আয়োজন করেন।
মঙ্গলবার (২৪ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০০৯-১০ সেশনের সাবেক শিক্ষার্থী ও ৩৮তম বিসিএসে (শিক্ষা ক্যাডার) সুপারিশপ্রাপ্ত মো. কামরুল ইসলাম, ইংরেজি বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ও ৪০তম বিসিএস (প্রশাসন) সুপারিশপ্রাপ্ত শারমিন আকতার, একই বিভাগ ও একই সেশনের শিক্ষার্থী ও ৪০তম বিসিএস (পুলিশ) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত সঞ্জীব দেব।
এ সময় স্পিকার্স ক্লাবের সভাপতি আমানুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. আলমগীর তৈমুর, সাবেক সভাপতি সৈয়দা মারজানা রাজ্জাক,সায়েল আহমদ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম হিমেল, ফয়সাল আহমেদসহ সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



