শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) নতুন পরিচালক হিসেবে দায়িত্বে যোগদান করেছেন বিশ্ববিদ্যালয়ের ইন্ড্রাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ মুহসিন আজিজ খান।
সোমবার(২৩ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
এছাড়াও এই সেলের অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুবুল হাকিম।আগামী ৩ বছর এ পদে দায়িত্ব পালন করবেন তারা। এছাড়া তারা বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।
দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. মুহাম্মদ মুহসিন আজিজ খান অনুভূতি ব্যক্ত করে বলেন , আশা করছি আগামীতে শিক্ষক-শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি করতে বিভিন্ন ট্রেইনিং, টিচিং প্রফেশন, টেকনোলজিসহ বিভিন্ন বিষয়ে কর্মদক্ষ করতে গড়ে তোলতে বিভিন্ন ধরণের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও গতিশীল করতে কর্মকর্তাদের জন্য বিভিন্ন ট্রেইনিংয়ের ব্যবস্থা করা হবে। শিক্ষার্থীদের গুণগত মান বৃদ্ধি করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



