সিলেটে অভিনব কায়দায় চোরাইকৃত বসুন্ধরা গ্রুপের ১৫০ বোতল ৫ লিটার সয়াবিন ৫দিন পর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দোকান মালিক ও দুই চালককে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১২ জুলাই) রাতে নগরের সুবিদবাজার লন্ডনী রোডের সামনের একটি দোকান থেকে লক্ষাধিক টাকা মূল্যের সয়াবিন তেলের চালানটি জব্দ করে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন- দোকান মালিক দুলাল চন্দ্র সরকার, ট্রাক চালক ও চোর চক্রের সদস্য আবু সাঈদ (২৫),মো. নজম উদ্দিন (২৬)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নগরের বাগবাড়ি এলাকার তাহমিদ দাউদ কুরাইশী অনলাইনে সয়াবিন তেলের ব্যবসা করে আসছিলেন। গত ৬ জুলাই বেলা সোয়া ১১টার দিকে পূর্বে অনলাইনে অর্ডারকৃত ৫ লিটার বিশিষ্ট সয়াবিন তেল ৩৭ কার্টুনে ১৪৮ এবং অতিরিক্ত আরো দুই বোতলসহ ১৫০ বোতল সয়াবিন ক্রেতার কাছে হস্তান্তরে নগরের মধুশহীদ এলাকায় নিয়ে আসেন। কিন্তু চোরচক্র পরিকল্পনায় ছিল অন্যটা। তারা টাকা দেওয়ার নাম করে বিক্রেতাকে নগরের জিন্দাবাজার লতিফ সেন্টারে নিয়ে গিয়ে পানখিলি খাওয়ার কথা বলে লাপাত্তা হয়ে যায়। পরে ঘটনাটি থানা পুলিশকে অবহিত হরেন তাহমিদ দাউদ কোরেশি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মমকর্তা (ওসি)এসএম আবু ফরহাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওইদিন সিসি ফুটেজ সংগ্রহ করে তেল চুরি করে নিয়ে যাওয়া পিকআপ ভ্যানের নাম্বার সংগ্রহ করি। রোববার ব্যবসায়ী তাহমিদ দাউদ কুরাইশি সুবিদবাজারে গাড়িটির সন্ধান পান। পরে গাড়িসহ চালক আবু সাঈদ ও নজম উদ্দিনকে আটক করা হয়।
গ্রেফতারকৃত দেখানো ও ব্যবসায়ী তাহমিদ দাউদ কুরাইশের দেখানো মতে, লাভলী রোডের জনৈক দুলাল চন্দ্র সরকারের দোকান থেকে ৫ লিটার বিশিষ্ট ৩৫টি কাটুনে ১৪০টি বোতল সয়াবিন তেল জব্দ করা হয়। যান মূ্ল্য ৯৩ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়। তবে চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান ওসি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



