কদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সাফা কবিরের দুটি ছবি, যেখানে বলা হচ্ছে এ অভিনেত্রী নাকি তার ঠোঁট ও নাকে সার্জারি করিয়েছেন! এমন গুঞ্জনে বেশ চটেছেন ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেত্রী। সাফা কবির বলেন, কদিন ধরেই দেখছি এমন একটি গুজব ছড়িয়েছে। আমি এসব নিয়ে কথা বলতে চাই না। কিন্তু দেখছি এটা বেড়েই চলেছে এবং অসত্য প্রকাশ করা হচ্ছে নানামাধ্যমে। সাফা বলেন, আমি কোন সার্জারি করাইনি, আর করানোর কোন প্রয়োজনও নেই। মানুষ কোথা থেকে এসব পায় আমি জানি না! এতে করে আমি ও আমার পরিবার খুব বিব্রতবোধ করছি। কারও সম্পর্কে কোন কিছু না জেনে মিথ্যা রটানো তো অন্যায়। সাফা বলেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে একটা অ্যাক্সিডেন্ট করি। সিঁড়ি থেকে পড়ে গিয়ে আমার বাম পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায় এবং ঠোঁটে মারাত্মক ব্যাথা পাই। তখন আমার ঠোঁটে তিনটা সেলাই দিতে হয়
ইনজেকশনও পুশ করতে হয়েছে। যার কারণে আমার ঠোঁট বেশ কদিন ফুলে ছিলো। এর কিছুদিন পর আমাকে একটা লাইভ করতে হয়েছিলো, সেখান থেকেই কেউ হয়তো স্ক্রিনশট নিয়ে এই কাজগুলো করেছেন। যেটা একদমই ঠিক নয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



