কঠোর লকডাউনের ১১তম দিনে সিলেটে স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ১৩৫ মামলা মামলা হয়েছে। এসব মামলার বিপরীতে জরিমানা আদায় করা হয়েছে এক লাখ ৪৮ হাজার ৭০০ টাকা। সেই সঙ্গে নগর ও বিভিন্ন উপজেলায় ৪৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও ৮৪টি যানবাহন আটক করা হয়েছে।
রোববার (১১ জুলাই) দিনভর জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে ব্যক্তি, প্রতিষ্ঠান ও বিভিন্ন যানবাহনে এসব মামলার প্রেক্ষিতে জরিমানা আদায় করা হয়। অভিযানে সহযোগীতা করে সেনাবাহিনী, বিজিবি, র্যাব-পুলিশ ও আনসার সদস্যরা।
রাতে সিলেট জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (কোভিড-১৯ মিডিয়া সেল) শাম্মা লাবিবা অর্ণব স্বাক্ষতির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এতে বলা হয়, যথাযথভাবে লকডাউন পালন ও স্বাস্থ্য বিধি অনুসরণ নিশ্চিত করতে সারাদিন ব্যাপী মহানগর ও সকল উপজেলায় ৩৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এদিকে, কঠোর লকডাউনের ১১ম দিনে ৪৭টি যানবাহনে মামলা ৮৪টি যান আটক এবং ভ্রাম্যমান আদালত কর্তৃক অভিযানে ৪৯ হাজার ৭৮০ টাকা জরিমানা করা হয়। এসএমপির বিভিন্ন স্থানে দিবা রাত্রি ৩২ টি চেকপোস্ট, ৫২টি টহল দল নিরাপত্তায় নিয়োজিত ছিল।
অভিযানে মামলা দায়েরকৃত ৪৭টি যানবাহনের মধ্যে সিএনজি অটোরিকশা ২৫টি, মোটরসাইকেল ১৭ টি, প্রাইভেট কার ৩ টি ও অন্যান্য ২ টি রয়েছে। এছাড়া আটককৃত ৮৪ টি যানবাহনের মধ্যে সিএনজি অটোরিকশা ৪৫ টি, মোটরসাইকেল ১৩ টি, প্রাইভেট কার ৩ টি, অন্যান্য যানবাহন রয়েছে ২৩টি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



