ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের বিভাগীয় বিতর্ক বিষয়ক সংগঠন কর্তৃক আয়োজিত ‘বঙ্গবন্ধু আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতায় রানারআপ হয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি ( এসইউডিএস)। শনিবার ( ২১ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেন শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক তারেকুল আরেফিন প্রিয়াম।
প্রিয়াম জানান, গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের বিভাগীয় চেয়ারম্যান ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড সম্পন্ন হয়। দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক বিষয়ক সংগঠনের অংশগ্রহণে আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতায় রানারআপ হয় এসইউডিএস। এ দলের সদস্য হিসেবে ছিলেন রাইতাহ বিনতে আহসান, জান্নাতুন নাহার তান্নি ও মেহরাব সাদাত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোঃ ভিসি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। বিশেষ অতিথি হিসেবে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, উর্দু বিভাগের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. জাফর আহমেদ ভূঁইয়া উপস্থিত ছিলেন। এদিকে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



