মহামারি করোনা ক্রমশ; সিলেটকে চেপে ধরতে যাচ্ছে। দিনের পর দিন আক্রান্ত রেকর্ড ছাড়াচ্ছে। গত ২৪ ঘন্টায় পরিক্ষায় ৬০২ জনের করোনা পজিটিভ এসেছে। বিগত বছরেও সনাক্তের হার এতো উর্ধ্বগামী ছিল না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আর এই সময়ে মারা গেছেন আরো ৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় পরিচালকা ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় বিভাগের চার জেলার ১ হাজার ৪৩৬ জনের নমুনা পরীক্ষায় ৬০২ জনের করোনা সনাক্ত হয়।বিভাগে সনাক্তের হার ৪১.৯২ ভাগ। এরমধ্যে সিলেট জেলার ২১৫ জন, সুনামগঞ্জের ৮৮ জন, মৌলভীবাজারের ১৪২ জন ও হবিগঞ্জের ৮৭ জন এবং সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরো ৭০ জন করোনা সনাক্ত হয়।
এই সময়ের মধ্যে মারা গেছেন ৭ জন। তাদের ৬ জনই সিলেট জেলার এবং একজন সুনামগঞ্জের।
অধিদপ্তরের তথ্যমতে, গত বছরের মার্চ থেকে ১১ জুলাই পর্যন্ত বিভাগে করোনা আক্রান্তের হয়েছেন ২৯ হাজার ৫৪৩ জন। তন্মধ্যে সিলেট জেলার ১৯ হাজার ৩৮২ জন, সুনামগঞ্জের ৩ হাজার ৩৩০ জন, মৌলভীবাজারের ৩ হাজার ৬৬১ জন ও হবিগঞ্জ জেলার ৩ হাজার ১৭০ জন। পক্ষান্তরে মোট ২৪ হাজার ৮৭২ জন। এরমধ্যে সিলেট জেলার ১৭ হাজার ৫৭ জন, সুনামগঞ্জের ২ হাজা র৮৭৫ জন, মৌলভীবাজারের ২ হাজার ৮০৮ জন ও হবিগঞ্জের ২ হাজার ১৩২ জন।
গত বছরের এপ্রিল থেকে ১১ জুলাই পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৫২৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সিলেটের সর্বোচ্চ ৪২৫ জন, সুনামগঞ্জে ৩৭ জন, মৌলভীবাজারের ৪০ জন ও হবিগঞ্জ জেলার ২২ জন। এদিকে সিলেট বিভাগের চার জেলায় ৩১৩ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ২৪৩ জন সিলেট জেলায়, সুনামগঞ্জে ৩৩ জন, হবিগঞ্জে ৭ জন এবং মৌলভীবাজারে ৩০ জন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



