সিলেট ১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন সিলেটের বন্যা কবলিত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরণ করতে কাল সিলেট আসছেন।
বুধবার (১৮মে) দুপুরে তিনি সিলেট আসবেন এবং সরাসরি সিলেটের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যাবেন।
ইতোপূর্বে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি টুকেরবাজার এলাকায় সুরমা নদীভাঙন রোধ এবং ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরণের উদ্যোগ নেন।
শুক্রবার (১৫ মে) পররাষ্ট্রমন্ত্রী দুর্যোগ ও ত্রান মন্ত্রণালয়ের মন্ত্রী সাথে কথা বলেন, এসময় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দ্রুততার সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্থ করেন। মন্ত্রী নদীভাঙন রোধে সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন।
সিলেটে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। সুরমা, কুশিয়ারা, সারি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে বইছে। সুরমা নদীর পানি উপচে সিলেট নগরীর নিম্নাঞ্চল ইতোমধ্যে প্লাবিত হয়েছে। সময় সময় পনি যেভাবে বাড়ছে এ অবস্থা কয়েকদিন অব্যাহত থাকলে পুরো নগরী পানির নিচে চলে যাবে বলে আশংকা করা হচ্ছে।
মঙ্গলবার (১৭ মে) সকাল ৯টায় সরেজমিন দেখা গেছে সিলেট নগরীর তালতলা, উপশহর,সোবহানিঘাট, কালিঘাট, ছড়ারপাড়, শেখঘাট, তালতলা, মাছিমপুর, আখালিয়াসহ বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। এ সব এলাকার বাসাবাড়ি, দোকানপাট ও বিভিন্ন স্থাপনায়ও পানি ঢুকে পড়ে।
যার ফলে নাগরিক জীবনে নেমে এসেছে চরম দুর্গতি। শিক্ষার্থীরা স্কুল কলেজে যাওয়াও ব্যাহত হচ্ছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে পানি উঠে যাওয়ায় পাঠদানও বন্ধ রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী সিলেটের বন্যা পরিস্থিতির অবনতির খবর পেয়ে জরুরী ভিত্তিতে সিলেট আসার সিদ্ধান্ত নিয়েছেন বলে মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল জানিয়েছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



