সিলেট সদরের জালালাবাদ ইউনিয়নের খাড়ইল বিলে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দু’জনের মধ্যে একজনের লাশ ভেসে উঠেছে।
তার নাম আছকন্দর আলী। তিনি জালালাবাদ ইউনিয়নের পুটামারা গ্রামের রিফাত আলীর ছেলে।
আজ সোমবার ( ১৬ মে ) বিকেল সাড়ে ৫টার দিকে বিলের মধ্যবর্তি স্থানে লাশটি ভেসে উঠতে দেখেছেন স্থানীয়রা। এরপর সেটি উদ্ধার করা হয়।
এর আগে রোববার রাত সাড়ে ১০টার দিকে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকায় থাকা ৬ জনকে উদ্ধার করা সম্ভব হলেও আছকন্দর ও রায়েরগাঁও গ্রামের ইছকন্দর আলীর ছেলে রজাখ আলী নিখোঁজ ছিলেন।
জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল্লাহ ইসহাক জানান, রাতে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন নিখোঁজ দু’জনসহ আরও কয়েকজন। রাতে ঝড়ের কবলে পড়ে স্থানীয় খাড়ইল বিলে নৌকাটি ডুবে যায়।
সোমবার সকাল পৌণে ১১টা দিকে ডুবে যাওয়া নৌকা উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ ছিলেন আছকন্দর ও রজাখ।
তিনি আরও জানান, ডুবুরিরা তাদের কাজ শেষ করেছে। এখন অপর লাশটির অপেক্ষায় শোকাহত এলাকাবাসী।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



