নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিবসহ চারজন কর্মকর্তা ওয়েব এপ্লিকেশন ফায়ারওয়াল নিয়ে প্রশিক্ষণ নিতে মালেশিয়ার কুয়ালালামপুর যাচ্ছেন। ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ নুরুল হাসান ভূঁইয়া স্বাক্ষরিত চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারের কাছে গত বৃহস্পতিবার (১২ মে)চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
চিঠি থেকে জানা যায়, ১৯ মে থেকে ২৩ মে পর্যন্ত মালয়েশিয়ার কুয়ালালামপুরে ‘এফ৫ অ্যাডভান্সড ডব্লিউএএফ অ্যান্ড ডব্লিউএএফ অ্যাডমিনিসট্রিশন’ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অংশগ্রহণ করাতেই এই চার কর্মকর্তাকে মালেশিয়ায় পাঠাতে চায় ইসি।
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ থেকে প্রধান করে নির্বাচন কমিশন সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক, মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার মো. ইকবাল জাভিদ ও সহকারী প্রোগ্রামার আল নাহিয়ান মালেশিয়া যাচ্ছেন বলে চিঠিতে বলা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ইএসএল নির্বাচন কমিশনের কর্মকর্তাদের গত অর্থ বছরে এ বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আনার কথা ছিল। করোনাভাইরাসের সংক্রমণের বৃদ্ধির কারণে তখন এটি করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, এই সফরের সকল ব্যয় এক্সপ্রেস সিস্টেম লিমিটেড (ইএসএল) বহন করবে এর সঙ্গে নির্বাচন কমিশন বা সরকারের কোনও আর্থিক সম্পর্ক নেই। আর এই প্রশিক্ষণটি না হলে এই অর্থও নির্বাচন কমিশন পাবে না। প্রশিক্ষণ ব্যয়ও আগেই প্রদান করা হয়েছে।
বিদেশ ভ্রমণের বিষয়ে ইসির চিঠিতে কিছু শর্ত পালন করতে বলা হয়েছে, তারা আনুমানিক ১৮ মে ঢাকা ত্যাগ করবেন এবং ২৪ মে ঢাকায় ফিরবেন। এই প্রশিক্ষণের সময়কাল, ভ্রমণ ও ট্রানজিটের জন্য ব্যয় করা সময় কর্তব্য হিসেবে বিবেচনা করা হবে। কর্মকর্তাদের এ ভ্রমণের যাবতীয় খরচ বহন করবে এক্সপ্রেস সিস্টেম লিমিটেড (ইএসএল)। মালয়েশিয়া থেকে ফেরার পর সাত দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলেছে ইসি।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



