যশোরে নুরুল ইসলাম নামে এক বাবার বিরুদ্ধে নিজ সন্তান রুহুল আমিনকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বাবাকে আটক করেছে পুলিশ।
রোববার রাতে যশোর সদরের ফতেপুর ইউনিয়নের পূর্ব চাঁদপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটকের পর পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করে নিজের ফাঁসি দাবি করেছেন অভিযুক্ত বাবা।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম জানান, পারিবারিক কলেহের জেরে নুরুল ইসলাম তার ছেলে রুহুল আমিনকে হত্যা করেছেন বলে জানতে পেরেছে পুলিশ। ঘটনার দিন রুহুল নিজ ঘরে ঘুমিয়ে ছিল। ঐ সময় বাবা নুরুল ইসলাম প্রথমে ছেলের বাঁ পায়ে বৈদ্যুতিক তার পেঁচিয়ে শক দেন। এতে মৃত্যু না হওয়ায় পরে গলায় গামছা পেঁচিয়ে আধা ঘণ্টা ধরে নির্যাতন করে তাকে হত্যা করেন।
খবর পয়ে পুলিশ নুরুল ইসলামকে আটক করে। লাশ উদ্ধার করে যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



