সিলেটে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে মহানগর পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশ।
রোববার ( ১৫ মে ) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মালনি ছড়া চা বাগানের শ্রী শ্রী দূর্গামন্দিরের পেছনের একটি দোকানের সামনা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. সোহাগ (২২) সে হবিগঞ্জের বানিয়াচং থানার রহমতপুর গ্রামের মৃত দুলালের ছেলে।
এ সময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। জব্দকৃত গাঁজার বাজারমূল্য ৪০ হাজার টাকা।
এ ব্যাপারে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



