শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবৃত্তি বিষয়ক সংগঠন ‘মাভৈঃ আবৃত্তি সংসদ। সংগঠনটির অগ্রযাত্রায় বিশেষ অবদান রাখায় সাবেক ৪ সদস্যকে প্রদান করা হয়েছে ‘মাভৈঃ সম্মাননা ২০২২’।
গত শুক্রবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের ১নং গ্যালারিতে এক অনুষ্ঠানে এ মাভৈঃ সম্মাননা প্রদান করা হয়।
‘মাভৈঃ সম্মাননা ২০২২’ প্রাপ্তরা হলেন সংগঠনটির ২০ তম কার্যকরী পরিষদের সভাপতি মো. জুবায়ের মাহমুদ, সহ-সভাপতি অনামিকা কৈরী, সাধারণ সম্পাদক নবনীতা কর্মকার এবং সহ-সাধারণ সম্পাদক তাবিয়া তাসনীম আনিকা। এসময় সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মাভৈঃ আবৃত্তি সংসদের সভাপতি রাজর্ষি ভট্টাচার্য্য বলেন, সম্মাননা প্রাপ্ত প্রত্যেকে তাদের প্রজ্ঞা ও শ্রম দিয়ে মাভৈঃ আবৃত্তি সংসদকে সমৃদ্ধ করেছে। তাদেরকে সম্মাননা প্রদান করতে পেরে আমরা নিজেরাও গর্বিত। মাভৈঃকে তারা যেভাবে সমৃদ্ধ করেছে সেই সমৃদ্ধির পথের অগ্রযাত্রা সবসময় অটুট থাকবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



