সিলেটের ফেঞ্চুগঞ্জে পানখিলি চর্বনকালে মহসিন শাহ (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলের উপজেলার রাজনপুর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মহসিন শাহ রাজনপুর গ্রামের মরহুম জহির আলী শাহ’র ছেলে।
জানা গেছে, শুক্রবার বিকেলে মহসিন শাহ নিজ বাড়িতে বসে পান সুপারি চিবুচ্ছিলেন। এসময় হঠাৎ ভীষম অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই পাবেল খান বলেন, বিকেলে তিনি পান সুপারি চিবুনোর সময় হঠাৎ ভীষম অসুস্থ হয়ে পড়েন। তাকে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান বলেন, ওই ব্যক্তিকে হাসপাতালে যখন নিয়ে আসা হয় তখন তিনি মৃত ছিলেন। পান সুপারি চিবুনোর সময় শ্বাসনালীতে আটকে গিয়ে অক্সিজেন চলাচল বন্ধ হয়ে তিনি মারা যেতে পারেন।
এছাড়া তিনি ডায়াবেটিসের রোগী ছিলেন, ডায়াবেটিস লেভেল নিল হয়েও মারা যেতে পারেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



