প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের ৫ উপজেলায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্যে ৭৯ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
খাদ্য সামগ্রি হিসেবে সিলেট জেলা প্রশাসন থেকে এসব চাল বরাদ্দ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
উপজেলাগুলো হলো, সিলেট সদর, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাট। গত কয়দিনের ভারি বর্ষণে এসব উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। ডুবে গেছে ফসলি জমি ও হালিতলা। পানি ঢুকেছে মহানগর এলাকার কিছু কিছু স্থানে। অনেক এলাকায় জলাবদ্ধতারও সৃষ্টি হয়েছে।
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান মহানগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন জানিয়ে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকেও সহযোগীতার বিষয়ে পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



