নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল বাজারে অভিযান চালিয়ে পাঁচটি দোকান থেকে ছয় হাজার ৬০০ লিটার তেল উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় ব্যবসায়ীদের তিন লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদি হাসান তানভির শুক্রবার রাত সোয়া ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মেহেদি হাসান তানভির বলেন, নাটোর র্যাবের সহযোগিতায় বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা অভিযানে মোল্লা স্টোর থেকে ৪০০ লিটার তেল উদ্ধার করে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রুপম স্টোর থেকে ১০০০ লিটার তেল উদ্ধার করে এক লাখ টাকা, মিতা স্টোর থেকে ৬০০ লিটার তেল উদ্ধার করে ২৫ হাজার, বিধান স্টোর থেকে ১০০ লিটার তেল উদ্ধার করে ২০ হাজার এবং দেবাশীষ স্টোর থেকে ৪৫০০ লিটার তেল উদ্ধার করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



