২০০৭ সালের ১৪ মে আলোচিত ওয়ান ইলেভেনের সময় সিলেট শহরতলীর বটেশ্বরে একটি সামাজিক অনুষ্ঠান থেকে গ্রেফতার হন আওয়ামী লীগের ৪০ জন নেতাকর্মী।
এই নেতাকর্মীদের কারান্তরীণের দেড় দশক (১৫ বছর) পূর্তি উপলক্ষে কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
শনিবার (১৪ মে) দুপুর ১২ ঘটিকায় আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠান সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এরআগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন কারানির্যাতিতরা।
আয়োজিত কর্মসূচিতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গসহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শফিকুর রহমান চৌধুরী।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



