সিলেটের জৈন্তাপুর সীমান্তে বিএসএফ’র ধাওয়া খেয়ে পানিতে পড়ে যুবক নিখোঁজ হয়েছেন৷ বুধবার (৭ জুলাই) গরু সন্ধান করতে ভারতের সীমান্তে প্রবেশ করে বাংলাদেশী যুবক সোহেল৷
নিখোঁজ যুবক উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের আর্দশগ্রামের শফিক মিয়ার ছেলে সোহেল মিয়া (২৮)৷
জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান বলেন, স্থানীয় আদর্শগ্রামের শফিক মিয়ার একটি গরু হারিয়ে গেলে বুধবার (০৭ জুলাই) সন্ধ্যায় গরু সন্ধানে করতে সীমান্ত এলাকায় যান বাংলাদেশী যুবক সোহেল৷
এসময় নিজের অজান্তে ভারতের অভ্যন্তরে ঢোকে পড়লে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র ধাওয়া খেয়ে সীমান্তের রংহংকং এলাকার একটি গর্তের পানিতে ঝাঁপ দেন৷ কিন্তু সাঁতার না জানা সোহেল গর্তে ঝাঁপ দিলেও ভারতীয় বিএসএফ সদস্যরা তার উপর পাথর নিক্ষেপ করেছে বলে স্থানীয়রা তাকে জানান।
বিএসএফ’র ধাওয়ায় পানিতে পড়ে নিখোঁজের খবর এলাকায় ছড়িয়ে পড়ে৷ বিষয়টি আইন বিজিবি ও পুলিশ সদস্যরা জানতে পারেন।
খবর পেয়ে জৈন্তাপুরে শ্রীপুর বিজিবি ক্যাম্প ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে বাংলাদেশ অংশ ঘুরে দেখেছেন৷ কোভিট-১৯ এর কারনে সীমান্তে নিষেধাজ্ঞা থাকায় বিএসএফ সদস্যদের সঙ্গে বিজিবি যোগাযোগ সম্ভব হয়নি বলে জানা গেছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমদ যুবক নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান আরো বলেন, নিখোঁজ এলাকাটি দুর্গম ও ভারতের অভ্যান্তরে হওয়ায় নিখোঁজ যুবকের সন্ধান পাওয়া যায়নি৷
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



