যুক্তরাজ্যে সফররত সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী লন্ডনের একটি লিফটে প্রায় দেড় ঘন্টা আটকা পড়েন।
মঙ্গলবার বিকালে পূর্ব লন্ডনের একটি ভবনে তিনিসহ তাঁর সাত সফর সঙ্গী সকলেই আটকা পড়েন।
প্রথমে বিষয়টি স্বাভাবিক মনে হলেও তাদেরকে দেড় ঘন্টা লিফটে অবস্থান করতে হয়। পরে ফায়ার ব্রিগেডের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে।
এসময় আটকা পড়া অনেকেই ভীতসন্ত্রস্ত হয়ে পড়লেও মেয়র অটল থাকেন। তিনি তার সফরসঙ্গীদের নানা কথা বলে মনোবল অটুট রাখেন।
লিফট থেকে বের হয়ে মেয়র সাংবাদিকদের সাথে কথা বলেন। এসময় তিনি জানান, এধরণের ঘটনা যে কোন সময় সে কোন স্থানে ঘটতে পারে। তবে যে কোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে। মনোবল হারালে চলবেনা।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



