নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে চাঁদাবাজির একটি মামলায় খালাস দিয়েছে আদালত। একই মামলায় খালাস পেয়েছেন তার ভাই-ভাতিজারা।
বৃহস্পতিবার (১২ মে) সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন মামলার ৮ আসামিকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন।
এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নূর হোসেনকে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ জেলা আদালতে আনা হয়। আদালতের কার্যক্রম শেষে পুনরায় পুলিশি নিরাপত্তায় তাকে কাশিমপুরে পাঠানো হয়।
রায়ের বিষয়টি নিশ্চিত করে আদলতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) জাসমীন আহমেদ জানান, ২০১৪ সালে করা চাঁদাবাজির অভিযোগে এই মামলার আসামি ছিলেন সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেন, তার ভাই-ভাতিজাসহ আটজন। আদালত রায়ে সব আসামিকে খালাস দিয়েছেন।
এপিপি আরো জানান, একই দিনে নূর হোসেনের বিরুদ্ধে করা আরো তিনটি মামলার কার্যক্রম সম্পন্ন হয়েছে। একটি মাদক মামলায় যুক্তিতর্ক হয়েছে। অন্য দু’টি মামলার সাক্ষীরা উপস্থিত না হওয়াতে পরবর্তী তারিখ দিয়েছে আদালত।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



