সিলেট সীমান্তে দুই শিশুসহ স্বস্ত্রীক হচ্ছে, ইমনানুল ননমেদি ওয়াগাওয়াম (৪২) নামে নাইজেরিয়ান নাগরিককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ জুলাই) বেলা ১টার দিকে গোয়াইনঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এরআগে সকালে সিলেটের তামাবিল স্থলবন্দরে সংলগ্ন বাংলাদেশ সীমান্তের প্রায় দেড় কিলোমিটার অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়।
ইমনানুল ননমেদি ওয়াগাওয়াম আটককৃত অন্যরা হচ্ছেন তার স্ত্রী পাউল ইবুদি অকিচুকাও (২৮) ও তাদের শিশু কন্যা ফেবুর অসিনাচি ওয়াগাওয়াম (৩)।
আটককালে তাদের কাছ থেকে ১টি ল্যাপটপ, ৯ টি মোবাইল হ্যান্ডসেট, ৩টি পাসপোর্ট, ১টি ড্রাইভিং লাইসেন্স, ১টি ইন্ডিয়ান আধার কার্ড, ১টি নাইজেরিয়ান এনআইডি কার্ড, ১ হাজার ৬০০ মার্কিন ডলার ও ২৮০ ইন্ডিয়ান রুপি জব্দ করা হয়।
সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব বলেন, গোয়েন্দা সংস্থার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শিশুসহ তিনজনকে আটক করে। বেলা ১টার দিকে গোয়াইনঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। বিষয়টি নিয়ে ইমিগ্রেশন পুলিশও কাজ করছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



