করোনা ভাইরাসের ভয়ঙ্কর রূপ দেখতে শুরু করেছে সিলেট। দিনের পর দিন আক্রান্তের সংখ্যা যেনো পাল্লা দিয়ে বাড়ছে। আক্রান্ত বাড়ার পেছনে স্বাস্থ্য অধিদপ্তরের বরাত দিয়ে চিকিৎসকরা বলছেন, দেশের প্রায় ৭৮ শতাংশ করোনা রোগি-ই এখন করোনার নতুন রূপ ডেলটা ভেরিয়েন্টে আক্রান্ত। তাছাড়া মানুষ এখন পরিক্ষায় আওতায় বেশি আসছে, যে কারণে সনাক্তের সংখ্যা বাড়ছে।
সর্বশেষ গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দিক থেকে বিগত দিনগুলোকে ছাপিয়ে গেছে। নতুন করে আরোও ৩৮৯ জন করোনা রোগি সনাক্ত হয়েছেন। মারা গেছেন আরো ৩ জন। তারা সকলেই সিলেট জেলার বাসিন্দা।
এরআগে ৬ জুলাই দ্বিতীয় সর্বোচ্চ ৩৮৭ জনের করোনা সনাক্ত হয়। আর বুধবার মৃত্যুর সংখ্যা ছিল ১০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় বিভাগে ৩৮৯ জন করোনা রোগী সনাক্ত হয়েছেন। সনাক্তের হার ৪০ দশমিক ১৪ শতাংশ। আক্রান্তদের মধ্যে সিলেট জেলারই ২১৬ জন, মৌলভীবাজারের ৬৬ জন, হবিগঞ্জের ৫১ জন এবং সুনামগঞ্জের ১৬ জন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরো ৪০ জনের করোনা সনাক্ত হয়।
তথ্যমতে, গত বছরের মার্চ থেকে ৮ জুলাই পর্যন্ত বিভাগে করোনা আক্রান্তের হয়েছেন ২৮ হাজার ১০৫ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৪ হাজার ৪৭৮ জন এবং মারা গেছেন ৫০৫ জন।
এছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫০৮ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন। তন্মধ্যে ৪৫০ জনই সিলেটে সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ৭ জন এবং মৌলভীবাজারে ২৫ জন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



