মৌলভীবাজারের রাজনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা আলিফ লায়লা করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন। বুধবার ( ৭ জুলা্রই) ত ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
জেলা নির্বাচন কার্যালয় ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, সপ্তাহখানেক আগে আলিফ লায়লার করোনা শনাক্ত হয়। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতে তিনি মারা যান। তাঁর এক ছেলে ও এক মেয়ে। তাঁর স্বামী পরিবেশ অধিদপ্তরে পরিদর্শক হিসেবে কর্মরত। আলিফ লায়লার স্বামীও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।
মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বৃহস্পতিবার রাজনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা আলিফ লায়লার মৃত্যুর খবরের তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে আজ জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজার জেলায় ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় নমুনা পরীক্ষা করা হয়েছে ২১২ জনের। শনাক্তের হার ৩১ শতাংশ। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন। সুস্থ হয়েছেন ১৩ জন। জেলায় মোট আক্রান্ত মানুষের সংখ্যা ৩ হাজার ৩৯৮। সুস্থ হয়েছেন ২ হাজার ৭৬৩ জন। মারা গেছেন ৩৮ জন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



