রাজনৈতিক সহিংসতায় শ্রীলঙ্কায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ জনে। এছাড়া আহত হয়েছে আরও প্রায় ২০০ জন। দেশটির পুলিশের বরাত দিয়ে এ খবর দিয়েছে খালিজ টাইমস। সর্বশেষ দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর বীরাকেটিয়াতে দুই আন্দোলনকারী নিহত হন। সেখানে এক সরকার দলীয় রাজনীতিবিদ সরকারবিরোধী আন্দোলনকারীদের টার্গেট করে গুলি ছুঁড়ে। এতে দুই জন নিহত হন এবং ৫ জন আহত হন।
এর আগে পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসে। তিনি টুইটারে একটি পোস্ট করে জানান যে, প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



