কঠোর লকডাউনের ৭ম দিন
কঠোর লকডাউনের ৭ম দিনেও সিলেটের মাঠে সরব ছিল আইনশৃঙ্খলা বাহিনী। ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানাও হয়েছে। কিন্তু জরিমানা গুনলেও বন্ধ ছিল না মানুষের চলাচল।
আইন অমান্য করে যারা অহেতুক ঘরের বাইরে বেরিয়েছেন, তাদের জরিমানা গুনতে হয়েছে। যানবাহনের ওপর হয়েছে মামলা। অনেককে বাইরে বেরোনোর মাশুল স্বরূপ জরিমানা গুনার সঙ্গে যানবাহনও হেফাজতে নিয়েছে পুলিশ। নিয়মের তোয়াক্কা না করে যারা ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখেছেন, তাদেরও অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।
বুধবার (০৭ জুলাই) দিনভর মহানগর ও উপজেলা সদরসহ প্রত্যন্ত এলাকায় জেলা প্রশাসনের ৩৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযানে ১৫৪টি মামলার বিপরীতে এক লাখ ৫১ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করা হয়।
রাতে সিলেট জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (কোভিড-১৯ মিডিয়া সেল) শাম্মা লাবিবা অর্ণব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এতে উল্লেখ করা হয়। অভিযান পরিচালনার কাজে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক সহায়তায় সেনাবাহিনী, বিজিবি, র্যাব-পুলিশ আনসার সদস্যরা নিয়োজিত ছিলেন।
এদিকে, মহানগর পুলিশের পৃথক সংবাদ বিজ্ঞপ্তি জানা গেছে, কঠোর লকডাউনের ৭ম দিনে স্বাস্থ্যবিধি মেনে না চলায় ৫৮টি যানবাহনে মামলা ও ৭৬টি আটক এবং বিধি নিষেধ ভঙ্গ করায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৮১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে ছিল এসএমপির ক্রাইম, ট্রাফিক বিভাগ, নগর গোয়েন্দা পুলিশ ও পুলিশ লাইন্সের ফোর্স ৩২ টি চেকপোস্ট বসিয়ে তল্লাসী করে। সেই সঙ্গে সকল থানা- ফাঁড়ি-তদন্ত কেন্দ্র এলাকাধীন দিবারাত্রী ৫২টি টহল দল আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, লকডাউন বিধি নিষেধ অমান্য করায় অভিযানে যানবাহনে সর্বমোট ৫৮ টি মামলা করা হয়। এরমধ্যে ৩৬ টি সিএনজি অটোরিকশায়, ১৬ টি মোটরসাইকেল, ৫টি প্রাইভেট কার ও অন্যান্য ১টি যানবাহন। এছাড়া ৭৬টি যানবাজন জব্দ করা হয়। এরমধ্যে ২২টি সিএনজি অটোরিকশা, ২৩ মোটরসাইকেল, প্রাইভেট কার ১৫টি, অন্যান্য যান ১৬টি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



