সিলেটের জৈন্তাপুরের হেমু হাউদপাড়া গ্রামের পুকুর থেকে সুনাবান বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৭ জুলাই) বিকাল ৩টায় এলাকার শিশুরা হেমু হাউদপাড়া গ্রামের বাসিন্দারা এক পুকুরে মহিলার মরদেহ ভাসতে দেখেন। পরে স্থানীয়রা জৈন্তাপুর মডেল থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
নিহত সুনাবান বেগম হেমু হাউদপাড়া গ্রামের মৃত ইমাম উদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, গত রমজান মাসে সুনাবান বিবি হাওরে ছাগল চরাতে গেলে একটি চক্র জোর পূর্বক তাকে তুলে নিয়ে যায়। তিন দিন হাওরে আটক রেখে পাশ্ববিক নির্যাতনের একটি অভিযোগ জৈন্তাপুর মডেল থানায় তিনি দায়ের করেছিলেন । থানায় অভিযোগের পর হতে মামলা তুলে নেওয়ার জন্য বৃদ্ধাকে নানা রকম হুমকি দেওয়া হয়েছিলো বলেও অভিযোগ করেন স্থানীয়দের অনেকে।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট এম.এ.জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তিনি আরোও জানান, ২ মাস পূর্বে তিনি জৈন্তাপুর মডেল থানায় একটি ধর্ষণ মামলা করেছিলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



