ঈদ উপলক্ষে সিলেটের পর্যটনকেন্দ্র জাফলংয়ের আগামী ১ সপ্তাহ বিনা টিকেটে পর্যটকেরা ডুকতে পারবেন।
বৃহস্পতিবার (৫ মে) জাফলংয়ে পর্যটকদের উপর হামলার ঘটনারপর সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান এ ঘোষণা দিয়েছেন। এছাড়া হামলার ঘটনায় ৫ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাদের দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে।
পর্যটকদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে জানিয়ে জেলা প্রশাসক আরও বলেন, ‘পর্যটকদের নিরাপত্তার জন্য পুলিশ, টুরিস্ট পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে যাতে ঈদ উপলক্ষে আগামী ৭ দিন জাফলংয়ের প্রবেশ ফি উন্মোক্ত করে দেওয়া হয়। এ সংক্রান্ত নির্দেশনা উপজেলা নির্বাহী অফিসারকে আমি দিয়েছি। এছাড়াও এ ঘটনার সঠিক তথ্য দিয়ে ইউএনওকে ঘটনাস্থলে গিয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন তিনি।
এরআগে বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপুর ২টার দিকে প্রবেশ ফি নিয়ে পর্যটকরদের সঙ্গে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে কাউন্টারে থাকা স্বেচ্ছাসেবকরা পর্যটকদের বেধড়ক লাঠিপেটা করে এবং নারীদের হায়ে হাত তুলে তাদেরও হেনস্তা করে। এসময় একজন তরুণী ও শিশু সন্তান কোলে নিয়ে এক নারী যুবককে এগিয়ে আসলেও তাদের উপরও হামলা চালায় স্বেচ্ছাসেবকেরা।
এ ঘটনায় বিকেলে অভিযান চালিয়ে ৫ হামলাকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ঘটনাস্থলে থেকে তাদের আটক করে গোয়াইনঘাট থানা পুলিশ।
এ ব্যাপারে সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম বলেন, ‘ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তাৎক্ষণিকভাবে ঘটনার সাথে জড়িত ৫ জনকে আটক করা হয়েছে। জাফলং পর্যটনকেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ডিবি পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ কাজ করছে। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর রয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



