হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে ট্রেনের টিকিট ৩ কালোবাজারীকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজরাতুন নাঈমের নেতৃত্বে থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ মোরশেদ আলম, এসআই সনজীত চন্দ্র নাথ, এএসআই মো: আবেদ হোসেনসহ পুলিশ ট্রেনের টিকিট কালোবাজারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন।
অভিযানে জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার দক্ষিণ বড়চর তালুগড়াই গ্রামের আব্দুর নুরের ছেলে মো: সোহেল (৩২), আছকির মিয়ার ছেলে মো: হেলাল (২৯) ও হবিগঞ্জ সদর উপজেলার বাগুনীপাড়া গ্রামের মৃত আব্দুল্লাহ ছেলে মো: নুরুল ইসলাম শাহজাহান (৪৫) ট্রেনের টিকেট সহকারে হাতে নাতে আটক হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে টিকিট কালোবাজারী সোহেলকে ২০ হাজার, হেলালকে ১৫ হাজার ও শাহজাহানকে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করে।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, টিকিট কালোবাজারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত আছে, কেউ ছাড় পাবে না।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



