সিলেটে দিন দিন পাল্লা দিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন শত শত মানুষ। সিলেটে মঙ্গলবার একদিনে ২৬৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (০৬ জুলাই) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ ল্যাব, সরকারি বক্ষব্যাধি হাসপাতালের ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক
আরটি-পিসিআর ল্যাব সুত্র জানায়, মঙ্গলবার ওসমানীর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ১২০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার শতকরা প্রায় ৪৩ শতাংশ।
আর, সরকারি বক্ষব্যাধি হাসপাতালে ৮৮ জনের নমুনা পরীক্ষায় ৩৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তের হার শতকরা ৩৯ শতাংশ।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ ল্যাব ইনচার্জ নাজমুল হাসান জানান, শাবির ল্যাবে ২৮২ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এ ল্যাবে আক্রান্তের হার শতকরা প্রায় ৩৮ শতাংশ।
নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১ জন, সুনামগঞ্জের ২৩ জন এবং মৌলভীবাজার জেলার ৮৩ জন রয়েছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



