পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৮ দিন বন্ধ থাকবে সিলেটের তামাবিল স্থলবন্দর। তামাবিল চুনাপাথর কয়লা আমদানি ও রপ্তানিকারক গ্রুপ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে মে মাসের ২ বা ৩ তারিখ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। তাই তামাবিল স্থলবন্দরের আমদানি-রপ্তানি ও সিঅ্যান্ডএফ বিষয়ক সব কার্যক্রম আগামীকাল (শুক্রবার) ২৯ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত বন্ধ থাকবে এবং ৭ মে থেকে বন্দরের সব কার্যক্রম পুনরায় চালু হবে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



