বৃহস্পতিবার দিবাগত রাত পবিত্র লাইলাতুল কদর বা শবেকদর। মহিমান্বিত এই রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। পবিত্র কোরআন শরিফে কদর নামে একটি সুরা আছে। এই রাতের ইবাদতকে হাজার মাসের চেয়ে উত্তম বলা হয়েছে।
হাদিসের বর্ণনা মতে, রমজানের শেষ ১০ দিনের যেকোনো বিজোড় রাতে লাইলাতুল কদর হতে পারে। বাংলাদেশসহ সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকিরসহ নানা ইবাদত-বন্দেগিতে এই রাত কাটিয়ে থাকেন। দেশের বেশির ভাগ মসজিদে এই রাতেই তারাবির নামাজে পবিত্র কোরআনের খতম হয়ে থাকে।
লাইলাতুল কদর বা শবেকদর অর্থ হচ্ছে সম্মান ও মর্যাদাপূর্ণ রাত। বছরের যে কয়টি দিন ও রাত সর্বাপেক্ষা মহিমান্বিত, তার মধ্যে সবচেয়ে উত্তম ও বরকতময় হচ্ছে শবেকদর। এই রাতে লাওহে মাহফুজ থেকে পবিত্র কোরআন অবতীর্ণ হয়।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



