নতুন প্রজন্মের উঠতি নায়িকা অধরা খান। ‘নায়ক’ চলচ্চিত্রের মাধমে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার অভিষেক হয়। এরপর মুক্তি পায় ‘মাতাল’ ও ‘পাগলের মতো ভালোবাসি’ নামের সিনেমা দুটি। তবে অধরার তিনটি সিনেমাই মুখ থুবড়ে পড়ে। এরপর এই নায়িকার নতুন কোনো সিনেমা মুক্তি না পেলেও বিভিন্ন কারণে ছিলেন আলোচনায়।
সম্প্রতি গুঞ্জন চাউর হয়েছে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে নতুন প্রেমে জড়িয়েছেন অধরা। তাই তো মধ্যেরাতেও প্রযোজকের ডাকে সাড়া দিচ্ছেন এই ‘মাতাল’ নায়িকা। প্রায় সময়ই প্রযোজকের সঙ্গে সময় কাটে বলে গুঞ্জন রয়েছে।
সম্প্রতি এই রমজানে আব্দুল আজিজের সঙ্গে অধরাকে সেহরি করতে দেখা গেছে। রাজধানীতে কোনো একটি রেস্তোরাঁয় মুখোমুখি বসা দুজনের একটি ছবি দেখা যায়। এই ছবি ঘিরে প্রেমের গুঞ্জন আরও জোড়ালো হয়েছে।
জানা গেছে, একাধিক প্রোজেক্ট নিয়ে হাজির হতে যাচ্ছে দেশের প্রতাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান জাজ। আর সেসব সিনেমায় অধরাকে দেখা যাবে। এ বিষয়ে চিত্রনায়িকা অধরা খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
অধরার প্রেমের খবর এবারই প্রথম নয়। চিত্রনায়ক বাপ্পি চৌধুরী, এক পরিচালক নেতা, প্রযোজকসহ নায়িকার একাধিক প্রেমের কথা ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যায়। এমনকি অধরার গোপন বিয়ের খবরও জানা গেছে! স্বামীর সঙ্গে বেশকিছু ছবি নেট দুনিয়ায় ঘোরপাক খাচ্ছে।
ভ্রমণপিপাসু নায়িকার বিদেশ যাত্রা নিয়েও রয়েছে নানান কথা। তবে অধরার দাবি, পারিবারিক ব্যবসার কারণে তাকে বছরে একাধিক বার বিদেশ যেতে হয়।
বর্তমানে অধরার হাতে রয়েছে অহিদুজ্জামান ডায়মন্ডের ‘কোভিড নাইনটিন ইন বাংলাদেশ’, সৈকত নাসির পরিচালিত ‘বর্ডার’, অপূর্ব রানার ‘উন্মাদ’ ও ‘গিভ অ্যান্ড টেক’ সিনেমাগুলি। তবে শোনা যাচ্ছে, ‘উন্মাদ’ ও ‘গিভ অ্যান্ড টেক’ সিনেমা দুটি আর আলোর মুখ দেখবে না।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



