কঠোর লকডাউনের ৬ষ্ট দিন-
কঠোর লকডাউনের ৬ষ্ট দিনেও মাঠে সরব ছিল প্রশাসন। সেই সঙ্গে সেনাবাহিনী, বিজিবি, র্যাব-পুলিশ ও আনসার সদস্যরা বিভিন্ন স্থানে চৌকি বসিয়ে তল্লাসী চালিয়েছে। মানুষকে ঘরে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন সচেতন করেছে। সেই সঙ্গে যারা আইন অমান্য করে অহেতুক ঘরের বাইরে বেরিয়েছেন তাদের জরিমানা দিয়ে ফিরতে হয়েছে ঘরে। এছাড়া নিয়মতান্ত্রিকতার তোয়াক্কা না করে যারা ব্যবসা প্রতিষ্ঠানে খোলা রেখেছেন, তাদেরও মাশুল দিতে হয়েছে অর্থদন্ডে।
দিনভর মহানগর ও উপজেলা সদরসহ প্রত্যন্ত এলাকায় জেলা প্রশাসনের ৩৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযানে ২৪৬টি মামলার বিপরীতে ২ লাখ ৫২ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।
সিলেট জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (কোভিড-১৯ মিডিয়া সেল) শাম্মা লাবিবা অর্ণব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এতে উল্লেখ করা হয়। অভিযান পরিচালনার কাজে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক সহায়তায় সেনাবাহিনী, বিজিবি, র্যাব-পুলিশ আনসার সদস্যরা নিয়োজিত ছিলেন।
এদিকে, কঠোর লকডাউন চলাকালেও এ বছরে মঙ্গলবার (০৬ জুলাই) একদিনে সিলেটে সর্বোচ্চ ৩৮৭ জনের করোনা সনাক্ত হয়েছে। ফলে স্বাস্থবিধি মানাতে দিনভর কঠোর ছিল প্রশাসন। কিন্তু এরপরও কারণে অকারণে মানুষ বাইরে বেরিয়েছেন। অন্যান্য দিনের তুলনায় অলিগলি দিয়ে হালকা যানবাহন চলাচল করতে দেখা গেছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



