হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌর সদরে অবৈধ টমটম গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন মিয়া ( ৮) নাম এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) ভোর ছয়টায় এ দুর্ঘটনা ঘটে। সুমন মিয়া পৌর এলাকার পাহাড়পুর সড়ক সংলগ্ন এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, বিগত বেশ কয়েক মাস যাবত বক্কর মিয়া নামে এক ব্যাক্তি আজমিরীগঞ্জ গরুবাজার সংলগ্ন মাল্টিপারপাস সেড সংলগ্ন একটি ঘরে ব্যাটারি চালিত অবৈধ টমটম চার্জের গ্যারেজ গড়ে তুলে। সেখানে প্রতিদিন ৪০/৫০ টি টমটম চার্জ দিতে যান স্হানীয় টমটম চালকরা। সোমবার সকালে সুমন মিয়া তার বাবার টমটম নিতে গ্যারেজে যাওয়ার পর বিদ্যুৎতের চার্জে লাগানো টমটম খুলতে গিয়ে অসাবধানতা বশত বিদ্যুৎতের তারে জড়িয়ে পড়ে। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় সুমন মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুক আলী বলেন, এ বিষয়ে আমি অবগত নই, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



