করোনার ভয়ঙ্কর থাকা বসাতে যাচ্ছে উত্তরপূর্ব সীমান্ত অঞ্চল সিলেটে। পর্যায়ক্রমে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। এরইমধ্যে হাসপাতালগুলোতে আইসিইউ সংকট দেখা দিয়েছে। সেই সঙ্গে প্রতিনিয়ত রোগির সংখ্যা বাড়ায় শয্যা সংকট দেখা দিয়েছে হাসপাতালগুলোতে।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৩৮৭ জনের করোনা সনাক্ত হয়েছে। এর মধ্যে ১৯১ জনই সিলেটের। সুনামগঞ্জে ৫৬ জন, হবিগঞ্জে ২৮ জন, মৌলভীবাজারে ৫৬ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫৬ জনের করোনা সনাক্ত হয়।
সনাক্ত বাড়ার দিক থেকে এটাই এ বছরের সর্বোচ্চ বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের ডা. নুরে আলম শামীম।
তবে সনাক্ত বাড়ার পেছনে মানুষ করোনা পরিক্ষা আওতায় বেশি আসছে বলে মনে করছেন তিনি। অবশ্য স্বাস্থ্য অধিদপ্তরের বরাত দিয়ে বলেছেন, করোনার ডেল্টা ভেরিয়েন্ট দেশের ৭৮ শতাংশ এলাকায় ছড়িয়েছে। যে কারণেসরকার ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
অধিদপ্তরের তথ্যমতে, গত বছরের এপ্রিল থেকে এ বছরের ৬ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে করোনায় ৪৯৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশী মারা গেছেন সিলেট জেলায় ৪০০ জন, সুনামগঞ্জে ৩৪ জন, হবিগঞ্জে ২২ জন ও মৌলভীবাজারের ৩৭ জন।
মঙ্গলবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এতে বলা হয়- নতুন করে আক্রান্ত ৩৮৭ জনসহ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা মোট ২৭ হাজার ৩৫৪ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলাতেই ১৮ হাজার ০৬৩ জন,সুনামগঞ্জে ৩ হাজার ১৩৩ জন, হবিগঞ্জে ২ হাজার ৯২০ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ২৩৮ জন করোনায় আক্রান্ত হন। পক্ষান্তরে সুস্থ হয়েছেন ২৪ হাজার ২১৭ জন। এর মধ্যে সিলেট জেলার ১৬ হাজার ৫০২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮৪৮ জন, হবিগঞ্জে ২ হাজার ১১৭ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৭৫০ জন।
বিভাগে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৪৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ৪২৬ জন, সুনামগঞ্জে ৭ জন, হবিগঞ্জে ৭ জন ও মৌলভীবাজারে আরো ১৯ জন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



