সিলেটের কোম্পানীগঞ্জে ১৮০ বোতল ভারতীয় অফিসার চয়েস মদসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৫ জুলাই) উপজেলার চামাইরাকান্দী গ্রামের দক্ষিণ পাশে আখাইকুড়ি-জিয়াকুড়ি হাওর থেকে তাদের গ্রেফতার করা হয়৷
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বতুমারা গ্রামের আব্দুল মান্নানের ছেলে মহরম আলী, বতুমারা নোয়াগাঁও গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে আব্দুস সালাম ও একই গ্রামের সমছ উদ্দিনের ছেলে কমর উদ্দিন।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে আরো ২৪ ক্যান বিয়ার ও তাদের ব্যবহৃত নৌকা আটক করে পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, থানার এসআই অনিক বড়ুয়া, এএসআই মোদারিছ মিয়া ও তাদের সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ২ টা ১০ মিনিটের সময় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



