সিলেটের বালাগঞ্জে শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মিজান উদ্দিন (২২) নামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (০৫ জুলাই) উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিজান উদ্দিন ওই গ্রামের জলাল উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, মিজানের মা অসুস্থ থাকায় তিনি পিত্রালয়ে ছেলে ও ছোট মেয়েকে নিয়ে থাকেন। রোববার দিনগত রাতে ভাই-বোন একসঙ্গে খাবার খেযে যান যার শয়ন কক্ষে ঘুমাতে যান। সকালে মিজানের শয়ন কক্ষে সিলিং ফ্যানের সাথে উড়না দিয়ে পেচানো ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে বালাগঞ্জ থানা পুলিশ সোমবার দুপুরে মরদেহের উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



