সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে ইজিবাইক ইল্টে মো. হান্নান মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনায়েআহত হয়েছেন আরো ৫জন।
সোমবার (০৫ জুলাই) সন্ধ্যায় মোগলাবাজার রেলওয়ে স্টেশনের সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হান্নান মিয়া সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের জাহানপুর গ্রামের মৃত মজর খলিফার ছেলে।
প্রত্যক্ষধর্শীরা জানান, ঘটনার সময় জাহানপুর জামে মসজিদে আছরের নামায আদায় করে ইজিবাইক যোগে মোগলাবাজারে যাচ্ছিলেন। ইজিবাইকটি মোগলাবাজার রেলওয়ে স্টেশনের সামনে যাওয়ামাত্র চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।
এঘটনায় হান্নান মিয়া ও দুই মহিলাসহ ৬জন যাত্রী আহত হন। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এছাড়া আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সিলেটের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে রাখলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



