সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধ অমান্য করায় ব্যক্তি বিশেষ ও বিভিন্ন প্রতিষ্ঠান মালিকের বিরুদ্ধে ২০২টি মামলা করা হয়েছে। এসব মামলার বিপরীতে জরিমানা করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯০০ টাকা।
সোমবার (০৫ জুন) দিনভর করেছে সিলেট জেলা প্রশাসন পরিচালিত ৩৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত মহানগরসহ ১৩ উপজেলায় ভ্রাম্যমান আদালত মামলা দায়েরক্রমে এই জরিমানা আদায় করে।
সিলেট জেলা প্রশাসনের সহকারি কমিশনার (কোভিড-১৯ মিডিয়া সেল) শাম্মা লাবিবা অর্ণব রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক সহায়তায় ছিলেন সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা।
এদিকে, কঠোর লকডাউনের ৫ম দিনে ১২০টি যানবাহনে মামলা ১৬৩টি আটক এবং ভ্রাম্যমান আদালত কর্তৃক অভিযানে ৬২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এতে বলা হয়, সরকার ঘোষিত লকডাউনে এসএমপির ক্রাইম ও ট্রাফিক ডিভিশনের সাথে ডিবি পুলিশ ও পুলিশ লাইন্স অফিসার ও ফোর্স যৌথভাবে বিভিন্নস্থানে ৩২ টি চেকপোস্ট বসিয়ে অভিযানে বিধি নিষেধ অমান্য করায় ব্যক্তি ও যানবাহনে এই জরিমানা করা হয়। এরই ধারাবাহিকতায় লকডাউনের ৫ম দিনে অভিযানে সিএনজি অটোরিকশা ৫৫টি, মোটরসাইকেল ৪৮টি, প্রাইভেট কার ১১ টি ও অন্যান্য ৬ টি যানবাহনে সর্বমোট ১২০টি মামলা করা হয়। এছাড়া ৫৯ টি সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল ৬৯ টি, প্রাইভেট কার ৪ টি, অন্যান্য ৩১টিসহ মোট ১৬৩ টি যানবাহন আটক করা হয়।
এছাড়াও পুলিশি ডিউটির পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে ৫ টি ভ্রাম্যমাণ আদালত কর্তৃক লকডাউন বিধিনিষেধ ভঙ্গ করায় নগরীর বিভিন্ন স্থানে সর্বমোট ৬২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



