কঠোর লকডাউন স্বত্বেও করোনাভাইরাস যেনো ভয়ঙ্কর রূপ নিচ্ছে সিলেটেও। সোমবার (০৫ জুলাই) দুপুর পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫৩ জন।
নতুন করে আক্রান্তদের ৭৬ জন সিলেট জেলার, সুনামগঞ্জে ২১ জন, হবিগঞ্জে ৫৪ জন, মৌলভীবাজারে ৬১ জন এবং সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরো ৪১ জনের করোনা সনাক্ত হয়।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় পরিচালক সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানান, গত ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে সিলেটের ৬ জন, হবিগঞ্জের ২ জন এবং সুনামগঞ্জ ও মৌলভীবাজারের একজন করে মারা গেছেন।
এছাড়া সোমবার দুপুরে করোনার বিশেষায়িত শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে আরো ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির আবাসিক মেডিক্যাল অফিসার ডা্ মিজানুর রহমান।
তিনি বলেন, হাসপাতালে ক্রমশ রোগির চাপ বাড়ছে। শয্যার চেয়ে এখন রোগির সংখ্যাই বেশি। ৯০ শয্যার হাসপাতালে ৯৮ জন রোগি ভর্তি আছেন। এরমধ্যে ৭৩ জনের করোনা পজিটিভ এবং ২৫ জন উপস্বর্গ নিয়ে চিকিৎসাধীন। আর আইসিইউতে ১৫ জন রোগিকে গুরুতর অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এনিয়ে সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৯৬৭ জনে। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৮১৬ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৭৭ জন, হবিগঞ্জে ২ হাজার ৮৯২ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ১৮২ জন ।
এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার ৮৬ জনে। তন্মধ্যে সিলেট জেলার ১৬ হাজার ৪০১ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮৩৬ জন, হবিগঞ্জে ২ হাজার ১১৭ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৭৩২ জন।
এদিকে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে আক্রান্ত হয়ে ৪২৪ জন চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে সিলেট জেলায় ৩৯৬ জন, সুনামগঞ্জে ৭ জন, হবিগঞ্জে ৬ জন ও মৌলভীবাজারে ১৫ জন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



