সুনাগঞ্জের দিরাই উপজেলায় ওয়ার্ড যুবলীগ নেতাকে গলাকেটে হত্যা করা হয়েছে। সোমবার (৫ জুলাই) দুপুরের দিকে দিরাই উপজেলার ধলবাজারে এ ঘটনা ঘটে।
নিহত মো. লেচু মিয়া (২৮)উপজেলার ভাটিধল গ্রামের মৃত হামিদ মিয়ার ছেলে ও তাড়ল ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধলবাজারের একটি স্যালুনের চেয়ারে বসা ছিলেন লেচু মিয়া। এমন সময় একই গ্রামের আব্দুস শহীদর ছেলে ঝন্টু মিয়া সেলুনে ঢোকে পেছন থেকে লেচু মিয়ার ঘাঢ়ে ধারালো ছোরা দিয়ে আঘাত করে। এরপর উপর্যুপরি গলার পেছনে, পিঠে ও হাতে আঘাত করে মৃত্যু নিশ্চিত ভেবে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে দিরাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখান থেকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে রওয়ানা হলে পথেই তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঝন্টুদের পরিবারের সঙ্গে বাড়ির রাস্তা নিয়ে লেচু মিয়ার বিরোধ ছিল। এই বিরোধের জেরেই তাকে হত্যা করা হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকারীকে আটক করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



