সিলেটে নগরের উপকন্ঠে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের দায়ে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৪ জুলাই) দুপুরে সিলেটের জালালাবাদ থানার গোয়াবাড়ি এলাকায় এ ‘ধর্ষণ’র ঘটনা ঘটে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখা জানায়, রোববার দুপুর ১ টার দিকে গোয়াবাড়ি এলাকার গাদ্দাফির কলোনিতে ৫ বছরের এক শিশুকে দ্বীন ইসলাম (২৭) নামের যুবক ‘ধর্ষণ’ করে। ঘটনা জানাজানি হলে ওই শিশুকে তার মা-বাবা সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতারের ওসিসি বিভাগে ভর্তি করেন।
পরে ওই শিশুর মা বাদি হয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর অভিযুক্ত যুবক দ্বীন ইসলামকে গ্রেফতার করে থানাপুলিশ। সে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার পুরান গুলগাঁও গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। পরে রোববার বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



