পেট্টোল ঢেলে ঘুমন্ত স্ত্রীর গায়ে আগুন দিয়ে হত্যা চেষ্টাকারী পাষন্ড স্বামী শিপন আহমদকে আটক করেছে পুলিশ। রোববার (০৪ জুলাই) বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ ভাগ তার বাড়ির পাশ থেকে আটক করা হয়। আটক শিপন আহমদ উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের আরেঙ্গাবাদ গ্রামের মুকুল মিয়ার ছেলে।
মৌলভীবাজারের বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন নতুন সিলেটকে এ তথ্য নিশ্চিত করে বলেন, এ সংক্রান্তে মামলা দায়ের হলে ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।
পারিবারিক কলহের জেরে এদিন ভোর ৬টার দিকে বড়লেখা উপজেলার রতুলী গাংকুল গ্রামে শ্বশুড় বাড়িতে স্ত্রী রহিমা বেগমের (২২) গায়ে পেট্টোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যান তার স্বামী শিপন আহমদ। রহিমা গাংকুল গ্রামের রফিক মিয়ার মেয়ে।
পরিবারের লোকজন গুরুতর অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু তার দেহের বেশিরভাগ অংশ পুড়ে যাওয়াতে উন্নত চিকিৎসার জন্য মুমূর্ষ অবস্থায় বিকেলে অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় নেওয়া হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



