গণমাধ্যমকর্মীদের সক্ষমতা বৃদ্ধিতে এফএফবি প্রশিক্ষণ
‘জীবপ্রযুক্তি’র অনেক সম্ভাবনা রয়েছে। এই সংক্রান্ত গবেষণা এবং উদ্ভাবনে আরও বেশি বিনিয়োগ প্রয়োজন, যাতে ভবিষ্যতের খাদ্য নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় নিজস্ব সক্ষমতার বিকাশ ঘটাতে পারি, বলে জানিয়েছেন বিএসএমএমইউ-এর ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও পরিচালক, ড. মো. তোফাজ্জল ইসলাম।
কৃষি উন্নয়নের আলোকে সঠিক বৈজ্ঞানিক তথ্য এবং ষড়যন্ত্রের তত্ত্ব এড়ানোর উপর জোর দিয়ে তিনি বলেন, খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্য (এসজিডি) অর্জনে এবং কৃষি উদ্ভাবনকে কার্যকরভাবে ব্যবহারে প্রান্তিক কৃষকদের উদ্বুদ্ধ করতে প্রমাণ-ভিত্তিক কৃষি সংবাদ প্রচার করা প্রয়োজন।এ ক্ষেত্রে সাংবাদিকরা কৃষির অগ্রগতি সম্পর্কে সঠিক তথ্য প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তাদের দায়িত্বশীল প্রতিবেদন একটি নিত্যদিনের কাজের মধ্যে পড়ে, অভ্যাসে পরিণত করতে হবে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) নগরের নিরভানা ইন কমপ্লেক্সে সিলেট বিভাগের গণমাধ্যমকর্মীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ফার্মিং ফিউচার বাংলাদেশ (এফএফবি) প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় বিশেজ্ঞ প্যানেলের বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী বক্তৃতায় ফার্মিং ফিউচার বাংলাদেশ এর সিইও এবং নির্বাহী পরিচালক মো. আরিফ হোসেন বলেন, ‘গণমাধ্যম এবং সাংবাদিকগণ আধুনিক কৃষি-প্রযুক্তি ও উদ্ভাবনের তথ্য প্রচার এবং সম্প্রসারণের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গণমাধ্যম, গণযোগাযোগকর্মী, এবং সাংবাদিক-এই সবার মধ্যে একটি সেতু বন্ধন তৈরি করা যেতে পারে। এর মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং প্রসার নিশ্চিত করা সম্ভব।
তিনি আরো বলেন,‘বিজ্ঞানভিত্তিক-তথ্য নির্ভর প্রতিবেদন কৃষক এবং ভোক্তাদের জন্য উপকারী হতে পারে। খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে, এবং গবেষণা ও উদ্ভাবনের জন্য সক্ষম পরিবেশ উন্নত করতে আমাদের সবার একসঙ্গে কাজ করা উচিত।’
ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদ রিয়াজ আহমেদ বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেষণে আরো সতর্ক এবং যত্নবান হতে হবে। গণমাধ্যমকে কৃষি’র উত্তোরতর উদ্ভাবনের সাথে তাল মিলিয়ে চলতে হবে।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)এর সিনিয়র কমিউনিকেশন অফিসার এম. আব্দুল মমিন প্রশিক্ষণ সেশনে পুষ্টি সমৃদ্ধ ধানের গুরুত্ব তুলে ধরে বলেন, আধুনিক জীব প্রজুক্তি ফসলকে তার পুষ্টির মান অক্ষুণ্ন রেখে মানুষের পুষ্টিমান উন্নয়ন করতে সয়াহক ভূমিকা পালন করে।
তিনি আরও বলেন,‘ফিলিপাইনের পর গোল্ডেন রাইসের বাণিজ্যিক মুক্তি বাংলাদেশের জন্য ভিটামিন ‘এ’-এর অভাব পূরণে আশার কারণ হতে পারে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংবাদিকরা তাদের অভিজ্ঞতা বিনিয়ময় করেন। মফস্বল সাংবাদিকতার নানা সমস্যা তুলে ধরেন।তারা তথ্য-ভিত্তিক প্রতিবেদনের তৈরি করার প্রয়োজনীয়তার উপর আলোচনা করেন এবং তাদের প্রতিবেদনগুলো আরো তথ্য- নির্ভর করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
‘কৃষি বিষয়ক সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি’ শিরোনামে অনুষ্ঠানে সিলেট বিভাগের মোট ২৭ টি সংবাদ মাধ্যমের ৩০ জনেরও বেশি সাংবাদিক উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানের বিভিন্ন সেশনে জীবপ্রযুক্তি, বায়োসেফটি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আধুনিক কৃষি পদ্ধতি, কৃষিক্ষেত্রে প্রযুক্তিগত উদ্ভাবনে বিজ্ঞান ভিত্তিক প্রতিবেদন তৈরিতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা যেমন- কৃষিতে জীব প্রযুক্তি ব্যবহার, খাদ্যনিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের প্রভাব, উদ্ভাবনী প্রযুক্তির সম্ভাবনা ও কৃষি প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা হয়।
দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের সাংবাদিক, শিক্ষাবিদ, গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানী এই প্রশিক্ষন কার্যক্রমে উপস্থিত ছিলেন।
যারা বিভিন্ন সেশনে প্যানেলিস্ট হিসাবে উপস্থিত থেকে অংশ গ্রহণকারীদের সাথে কৃষিতে জীবপ্রযুক্তি, খাদ্য নিরাপত্তা, জিনোম সম্পাদনা, বিজ্ঞান-ভিত্তিক উদ্ভাবন এবং কৃষিশিক্ষার অন্যান্য দিক সম্পর্কে তাদেরকে অবহিত করেন। ফলে অংশগ্রহনকারীদের সাথে বিশেষজ্ঞদের একটি আন্তঃসম্পর্ক তৈরি হয়েছে। যার ফলস্বরূপ আলোচ্য বিষয়ে অংশগ্রহনকারী সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে বলে উপস্থিত সবাই আশা প্রকাশ করেন।
ফার্মিং ফিউচার বাংলাদেশ (এফএফবি) সামাজিক যোগাযোগ ও সহযোগিতা উন্নয়েনে নিবেদিত একটি প্রতিষ্ঠান যার মূল লক্ষ্য বাংলাদেশে টেকসই খাদ্য সুরক্ষা নিশ্চিতকরনে কৃষিখাতে বিভিন্ন আধুনিক প্রযুক্তির উদ্ভাবন ওব্যবহার সহজলভ্য করা যার মধ্যে শস্য উৎপাদনে জীবপ্রযুক্তির ব্যবহার অন্যতম।
বাংলাদেশ ভিত্তিক এই প্রতিষ্ঠানটিবিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায়, যুক্তরাষ্টের অ্যালায়েন্সফর সায়েন্স, কর্ণেলবিশ্ববিদ্যালয়, মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের সাথে একযোগে কাজ করছে।
এফএফবি বিভিন্ন শ্রেনীপেশার প্রতিনিধিদের কৃষিখাতের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত করছে, যারা সমন্বিতভাবে খাদ্য নিরাপত্তা, পরিবেশের স্থিতিশীলতা ও জীবনমান উন্নয়নে বিজ্ঞানের উদ্ভাবনকে কাজে লাগাতে জনসচেতনতা বৃদ্ধিতে চেষ্টা করে যাচ্ছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



