সিলেটে নিখোঁজের চার দিনের মাথায় ৩ বছরের শিশু রাহুল দাসের মরদেহ মিললো একটি বাঁশ ঝাড়ে।
সোমবার (১৮ এপ্রিল) সকালে নগরের হালদারপাড়ায় বাড়ির পাশের একটি বাঁশ ঝাড় থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে পুলিশ।নিহত রাহুল দাস ওই এলাকার রুবেল দাসের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে প্রতিবেশী এক নারীকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর থেকে নিখোঁজ ছিল শিশু রাহুল দাস। তাকে হন্য হয়ে খোঁজেন বাবা-মা ও স্বজনরা। কোনো সন্ধান না পেয়ে পরদিন শনিবার (১৬ এপ্রিল) থানায় সাধারণ ডায়েরী করেন।
স্থানীয়রা বলেন, সোমবার সকালে বাড়ির পাশের বাঁশঝাড়ে রাহুলের মরদেহ দেখতে পান। মরদেহ দেখতে পেয়ে স্বজনরা বিলাপ করতে থাকেন।
খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্নের পর মর্গে প্রেরণ করে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খাঁন এ তথ্য নিশ্চিত করে বলেন, সুরতহাল প্রতিবেদন অনুযায়ী ধারণা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরূদ্ধ করে হত্যা করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। শিশু রাহুল দাস হত্যার ঘটনায় পূর্বতী দাস নামে এক নারীকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ অনেক তথ্য পেয়েছি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



