সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে ঢালারপাড় গ্রামের ঢালারমুখ থেকে ইজারা বর্হিভূত জায়গা থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (৩জুলাই) সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত মেঘবৃষ্টিকে উপেক্ষা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন আচার্যের নেতৃত্বে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কেএম নজরুল এর উপস্থিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১১ টি মামলায় প্রতিটি নৌকা মালিককে ৫০ হাজার টাকা করে মোট ৫ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রতিদিন পুলিশ কাজ করছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য জানান, কোন অবস্থাতেই ধলাই নদীর ইজারা বহির্ভুত জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



