আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী’ -এর রচয়িতা, বিশিষ্ট লেখক, কলামিস্ট ও সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরীর কন্যা বিনীতা চৌধুরীর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এক শোকবার্তায় তিনি প্রয়াত বিনীতা চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন,গাফফার চৌধুরীর পরম স্নেহের কন্যা বিনীতা চৌধুরী ছিলেন পিতার সর্বক্ষণের ছায়াসঙ্গী। বিনীতা চৌধুরী ছিলেন তাঁর পিতার মতোই অত্যন্ত বিনয়ী, মিষ্টভাষী এবং বন্ধুবৎসল নারী। তিনি তাঁর শিক্ষকতা পেশার পাশাপাশি বয়োবদ্ধৃ পিতার সার্বক্ষণিক দেখভাল ও সেবাযত্নে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। ড. মোমেন বলেন, বিনীতা চৌধুরীর মৃত্যুতে তাঁর পিতা, ভাই-বোন, পরিবারের সদস্য, যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশি এবং আমাদের সকলের জন্য এক অপূরণীয় ক্ষতি হলো।
উল্লেখ্য, যুক্তরাজ্যে বসবাসরত বিনীতা চৌধুরী ক্যান্সারে আক্রান্ত ছিলেন। বুধবার লন্ডনে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



