সুনামগঞ্জ শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় বাস দুর্ঘটনায় এক যাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) সকালে নীলাদ্রী নামের একটি বাস ও একটি লোকাল বাসের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
নিহত অসীম দেবনাথ (৩০) জগন্নাথপুর উপজেলা ভবানীপুর গ্রামের সর্বা দাসের ছেলে এবং আহত আলমগীর (৩৭) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার সাদিপুর গ্রামের মহসিন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে সুনামগঞ্জ নতুন বাসস্ট্যান্ড এলাকায় সুনামগঞ্জ টু সিলেটগামী নীলাদ্রি বাস এবং সুনামগঞ্জ টু সিলেটগামী লোকাল বাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুজন গুরুতর আহত হন। তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপরজন সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



